Image description

ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাসের এক অমলিন মাইলফলক বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত মৈত্রী দিবসের ৫৪তম বার্ষিকীর বক্তব্যে এমনটাই জানান তিনি। 

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের সম্পর্ক সমতা, পারস্পরিক সম্মান এবং মানুষের কল্যাণকে কেন্দ্র করে আরও এগিয়ে যাবে। ১৯৭১ সালের এই দিনে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। যা মুক্তিযুদ্ধের গতি ও আন্তর্জাতিক স্বীকৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দিবসটি উদযাপনে ছিল বাংলাদেশি শিল্পীদের নাটক, নৃত্য এবং সংগীত পরিবেশনা। 

এ সময়, '৭১ ইন সাইলেন্স' নামে প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক নাট্য পরিবেশনা, সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্য এবং জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের গান আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।