ইরানের রাজধানী তেহরানের ঘন কালো মেঘে ছেয়ে গেছে। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলা চালানোর পর থেকে এ ঘটনা ঘটে। এর পর আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়েবলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।’
প্লিটজেন আরও বলেন, ‘হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।’
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়।



