Image description

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের খুশি মুহূর্তেই পরিণত হলো শোকে। থানার সামনে একটি ড্রাম ব্রিজ ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ মার্চ) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিন শিশু হলো- দেওয়ানগঞ্জ থানার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং একই থানার ডাকাতিয়াপাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০)।

প্রতি বছরই ঈদ উপলক্ষ্যে ওই ব্রিজে আশপাশে মানুষের ব্যাপক সমাগম হয়। এবারো ঈদের দিন বিকালে সেখানে প্রচুর মানুষ আসেন। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ সেটি ভেঙে পড়ে।