প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য আমাদের প্রায় সবাইকেই মার্কেট বা দোকানে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে। কোন দিন কোন এলাকায় মার্কেট বন্ধ তা না জানলে অনেক সময় গিয়ে ভোগান্তিতে পড়তে হয়। তাই ঝামেলা এড়াতে আগে থেকেই জানা দরকার কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে তা এক নজরে দেখে নিন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে:
বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।



